নওগাঁয় ট্রাকের ধাক্কায় নিহত ৪

আপডেট : ২৪ ডিসেম্বর ২০১৪, ১৪:৫০
নওগাঁর মহাদেবপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় চার যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুই জন। নিহতরা হলো, মহাদেবপুর উপজেলার এনায়েতপুর গ্রামের আব্দুস সাত্তার (৬০) ও তার শিশু কন্যা (৮) এবং শরীফপুর গ্রামের সোহেল (২২) ও অজ্ঞাত নামা একজন।
জানা গেছে, বুধবার বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার হাপানিয়া মাদ্রাসা মোড়ে যাত্রীবাহী ওই অটোরিকশাটিকে বিপরীতমুখি একটি ট্রাক ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার চার যাত্রী নিহত হন। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।
শরীফপুর গ্রামের সোহেল (২২) ও অজ্ঞাত নামা একজন।
নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আশঙ্কাজনক অবস্থায় নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করানো হয়েছে।  দুর্ঘটনার পর নওগাঁ-রাজশাহী মহাসড়ক এলাকার জনগণ সড়ক অবরোধ করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করে।