বাঙালী জাতির মহান স্বাধীনতার কালের সাক্ষী,দেশের প্রাচীনতম ঐতিহ্যবাহী পত্রিকার ‘দৈনিক ইত্তেফাক’র ৬২তম প্রতিষ্ঠা বার্ষিকী জামালপুরে পালিত হয়েছে। এ উপলক্ষে সকালে জামালপুর প্রেসক্লাব মিলনায়তনে কেক কাটা শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। IMG0 জামালপুর জেলা প্রতিনিধি সাংবাদিক এসএম হালিম দুলালের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন,জামালপুরের পুলিশ সুপার মো.নজরুল ইসলাম। IMG1 বিশেষ অতিথি ছিলেন, জামালপুর পৌর মেয়র ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শাহ মোহাম্মদ ওয়ারেছ আলী মামুন, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আতিকুর রহমান ছানা, জামালপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি ও সাপ্তাহিক কালাকালের সম্পাদক হাফিজ রায়হান সাদা, জাতীয় সমাজতান্ত্রীক দল জামালপুর জেলা শাখার সভাপতি আমির উদ্দিন প্রমুখ।
