নড়াইলে দৈনিক ইত্তেফাক’র ৬২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

আপডেট : ২৪ ডিসেম্বর ২০১৪, ১৪:১৬
বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে নড়াইলে দৈনিক ইত্তেফাক’র ৬২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন হয়েছে। এ উপলক্ষে সকালে এক বর্ণাঢ্য র‌্যালি নড়াইল প্রেসক্লাব চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে প্রেসক্লাবের কনফারেন্স রুমে কেক কাটা শেষে আলোচনা সভা শুরু করা হয়। IMG0
নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামুল কবীর টুকুর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নড়াইল জেলা পরিষদের প্রশাসক এ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস। IMG1 অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক কার্ত্তিক দাস, সাথী তালুকদার, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক তারেক আলম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মীর্জা নজরুল ইসলাম, সনাইফুল ইসলাম তুহিন, দৈনিক ইত্তেফাকের নড়াইল প্রতিনিধি তারিকুজ্জামান প্রমুখ।