বঙ্গবন্ধুকে কটূক্তিঃ তারেক রহমানের বিরুদ্ধে মামলা

আপডেট : ২৪ ডিসেম্বর ২০১৪, ১৫:৩৬
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটূক্তি করায় বিএনপি’র সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গোপালগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেছেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও মুক্তিযোদ্ধা এসএম নূর মোহাম্মদ দুলু। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালত-১’র দায়িত্বপ্রাপ্ত জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বেগম ফারজানা আক্তার মামলাটি আমলে নিয়ে গোপালগঞ্জ সদর থানাকে এফঅইআর ভুক্ত করার নির্দেশ দিয়েছেন। বুধবার দুপুর সাড়ে ১২টায় সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলা করা হয়। IMG0
বাদী পক্ষের আইনজীবী মো. কামাল হোসেন জানান, মহান বিজয় দিবস উপলক্ষে তারেক রহমান লন্ডনে বঙ্গবন্ধু সম্পর্কে কটূক্তি এবং মুক্তিযুদ্ধকালীন সময়ে আওয়ামী লীগের ভূমিকা নিয়ে বিভিন্ন প্রশ্ন তোলায় ক্ষুব্ধ হয়ে বাদী মামলাটি করেন।
উল্লেখ্য, এনিয়ে গোপালগঞ্জে তারেক রহমানের বিরুদ্ধে  তিনটি মামলা হলো।