গোপালগঞ্জে বায়ুমণ্ডলে কার্বন হ্রাস প্রকল্পের উদ্বোধন

আপডেট : ২৪ ডিসেম্বর ২০১৪, ১৫:৫৬
“হতে হবে সোচ্চার, সমুদ্রের উচ্চতা বাড়াবোনা আর” এই স্লোগানকে সামনে রেখে বায়ুমণ্ডলে কার্বন হ্রাসকরণ প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। বিশ্ব ব্যাংকের আর্থায়নে জাতিসংঘের বিশেষ কমিটি’র সহযোগীতায় বুধবার ১২ টার দিকে রুপালী হেল্থ কেয়ার ফাউন্ডেশন এ কর্মসূচির উদ্বোধন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জালাল উদ্দিন আহমেদ, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক পৌর মেয়র শেখ হাফিজুর রহমান পলু মিয়া। সদর উপজেলার ২১ টি ইউনিয়নের চেয়ারম্যানসহ সুবিধাভোগী পরিবার এ অনুষ্ঠানে অংশ নেন।