মুন্সীগঞ্জে দৈনিক ইত্তেফাকের ৬২ বছর পর্দাপণের নানা কর্মসূচী পালিত হয়েছে। বুধবার সকালে শহরের শিল্পকলা একাডেমি প্রাঙ্গনে বিশাল কেক কেটে এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
পরে একটি র্যালি বের করা হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শিল্পকলা প্রাঙ্গনে এসে শেষ হয়। এসময় সেখানে আলোচনায় অংশ নেন মুন্সীগঞ্জের পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কুদ্দুস আলী সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক, শিক্ষা ও আইসিটি) মো. ফজলে আজিম, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি মুক্তিযোদ্ধা মতিউল ইসলাম হিরু, মুক্তিযোদ্ধা এম কাদের মোল্লা, মুন্সীগঞ্জ প্রেসকাব সভাপতি মীর নাসিরউদ্দিন উজ্জ্বল, সাধারণ সম্পাদক তানভীর হাসান, মুন্সীগঞ্জ প্রেসকাবের সাবেক আহ্বায়ক আতিকুর রহমান টিপু, কালচাররাল অফিসার জান্নাতুল ফেরদৌস, ইত্তেফাকের মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি বাছির উদ্দিন জুয়েল, সিরাজদিখান প্রতিনিধি শামসুজ্জামান পনির, টঙ্গীবাড়ি প্রতিনিধি কাজী কাউসার, সাংবাদিক নজরুল হাসান ছোটন, মাসুদ রানা, সুমন ইসলাম, জাতীয় দলের সাবেক ফুটবলার সাইফুল ইসলাম খোকন ও শিক্ষক সুমন ঘোষ প্রমুখ।
