বাগেরহাটে ইত্তেফাকের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

আপডেট : ২৪ ডিসেম্বর ২০১৪, ১৬:১৮
বাগেরহাটে দৈনিক ইত্তেফাকের ৬২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন হয়েছে। বুধবার সকালে আলোচনা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বাগেরহাট প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এডভোকেট মীর শওকাত আলী বাদশা ও বিশেষ অতিথি ছিলেন বাগেরহাটের দুই জন প্রবীণ সাংবাদিক অধ্যাপক এবিএম মোশারফ হোসাইন এবং এডভোকেট মোজাফ্ফর হোসেন।
বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি বাবুল সরদারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাগেরহাট প্রেসক্লাবের সাবেক সভাপতি আহসানুল করিম, সাবেক সভাপতি মো. দেলোয়ার হোসেন, সাবেক সাধারণ সম্পাদক আহাদ হায়দার, জেলা আওয়ামী লীগের সহ-প্রচার সম্পাদক ও চ্যানেল আই প্রতিনিধি মাহফিজুর রহমান, দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নীহার রঞ্জন সাহা প্রমুখ।