সুহৃদের এজিএমের ঘটনা পর্যবেক্ষণ করবে ডিএসই

আপডেট : ২৪ ডিসেম্বর ২০১৪, ১৮:৩২
 
 
সুহৃদ ইন্ডাস্ট্রিজের বার্ষিক সাধারণ সভার (এজিএম) স্থগিত ও পর্ষদ গঠন নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে বিভ্রান্তি দেখা দিয়েছে। তাই এ বিষয়টি পর্যবেক্ষণের সিদ্ধান্ত নিয়েছে ডিএসই কর্তৃপক্ষ।
ডিএসই জানিয়েছে, ইজিএম ও এজিএম স্থগিত হওয়া কিংবা না হওয়া এবং পর্ষদ গঠন নিয়ে কোম্পানির চেয়ারম্যান আনিস আহমেদ ও এমডি জাহিদুল হক এবং ঘোষিত নতুন পর্ষদের চেয়ারম্যান তুহিন রেজা ও এমডি ইঞ্জিনিয়ার মাহমুদুল হাসানের পাল্টাপাল্টি ঘোষণার বিষয়টি পর্যবেক্ষণ করবে ডিএসই।
গত ২০ ডিসেম্বর সুহৃদ ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান আনিস আহমেদ ও ব্যবস্থাপনা পরিচালক জাহিদুল হক ডিএসইকে জানিয়েছে, প্রতিষ্ঠানটির ইজিএম ও এজিএম স্থগিত করা হয়েছে। যা পরের দিন অর্থাত্ ২১ ডিসেম্বর ডিএসইর ওয়েবসাইটে প্রকাশ করা হয়।
অপর দিকে,  শেয়ারহোল্ডারদের সম্মতিতে ইজিএম ও এজিএম সুষ্ঠভাবে সম্পন্ন হয়েছে এবং নতুন পর্ষদ গঠন হয়েছে বলে দাবি করেছে নতুন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান তুহিন রেজা ও ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মাহমুদুল হাসান।