প্রস্তাবিত সরকারি বেতন কাঠামো যুগোপযোগী: ডিসিসিআই

আপডেট : ২৪ ডিসেম্বর ২০১৪, ২০:১৯
 
 
 
নতুন বেতন কাঠামোর প্রস্তাবে সন্তোষ প্রকাশ করেছে ঢাকা চেম্বার (ডিসিসিআই)।সরকারি চাকরিজীবীদের জন্য প্রস্তাবিত নতুন বেতন কাঠামোকে ইতিবাচক হিসেবে দেখছে সংগঠনটি। বুধবার এক সংবাদ সম্মেলনে ডিসিসিআইর নবনির্বাচিত সভাপতি হোসেন খালেদ লিখিত বক্তব্যে এ মনোভাব প্রকাশ করেন।
হোসেন খালেদ বলেন, ‘সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য ২২ শ কোটি টাকার নতুন বেতন কাঠামো ঘোষণা করা হয়েছে। এ সিদ্ধান্ত অত্যন্ত যুগোপযোগী। তবে এ জন্য মূল্যস্ফীতির বিষয়টি অবহেলা করা যাবে না। একই সঙ্গে এ ব্যয়ের অর্থায়নের জন্য ব্যবসায়ীদের ওপর যাতে নতুন করে করারোপ না করা হয়।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ডিসিসিআইর ঊর্ধ্বতন সহসভাপতি হুমায়ুন রশিদ, শোয়েব চৌধুরী, পরিচালক মোহাম্মদ সবুর খান, খায়ের মোহাম্মদ খান, আব্দুস সালাম প্রমুখ।