যশোরে ৭৫ লাখ টাকাসহ তিন হুন্ডি ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার বিকেলে যশোর-বেনাপোল সড়কের পুলেরহাট এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো, মেহেদী হাসান (২৭), আসাদ্দুজামান রন্টু (৩০) ও রহমত আলী (২২)।
যশোর ২৬ বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরর যশোর সদর উপজেলার পুলেরহাট এলাকা থেকে একটি প্রাইভেটকার থামিয়ে তল্লাশি করে। এ সময় প্রাইভেটকার থেকে ৭৫ লাখ টাকাসহ তিন ব্যক্তিকে আটক করা হয় এবং প্রাইভেটকারটি জব্দ করা হয়। আটককৃতরা ওই টাকা ভারতের পাচারের জন্য সীমান্তে নিয়ে যাচ্ছিল।
