বগুড়ায় রিভলবার ও গুলিসহ ২ জন গ্রেফতার

আপডেট : ২৫ ডিসেম্বর ২০১৪, ১৮:৫৫
 
বগুড়ায় বিদেশি রিভলবার ও দুই রাউন্ড গুলিসহ ২ যুবককে গ্রেফতার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো বগুড়া সদরের শাখারিয়া ইউনিয়নের গোপালবাড়ী গ্রামের সাহিদুল ইসলামের ছেলে রিপন ইসলাম (২০) এবং একই এলাকার হামিদুর রহমানের ছেলে রাব্বি শেখ (২০)।
বৃহস্পতিবার বেলা ৩ টায় শহরের আটাপাড়া রাস্তায় সিএনজি তল্লাশিকালে ডিবি পুলিশ অস্ত্রসহ তাদের গ্রেফতার করে।
বগুড়া জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম জানান, আটাপাড়া এলাকায়  বিভিন্ন যানবাহন তল্লাশী চলছিল । এসময় একটি সিএনজি তল্লাশিকালে দুযাত্রীর দেহ তল্লাশি করে একটি বিদেশি রিভলবার, ২ রাউন্ড গুলি উদ্ধার হয় । ফলে সিএনজি যাত্রী  ২ যুবককে গ্রেফতার করা হয়েছে। 
জেলা পুলিশের মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সহকারী পুলিশ সুপার (সিনিয়র এএসপি) গাজীউর রহমান জানান, ডিবি পুলিশের অভিযানে রিভলবার ও ২ রাউন্ড গুলিসহ ২ যুবক গ্রেফতার হবার বিষয়টি নিশ্চিত করেছেন । তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হবে বলেও জানান তিনি ।