রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজ বিজ্ঞান বিভাগের শিক্ষক অধ্যাপক একেএম শফিউল ইসলামের লিলন (৫০) হত্যাকাণ্ডের এক মাস পর পুলিশ বাদী হয়ে তিন জামায়াত-শিবির নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করেছে। হত্যাকাণ্ডের সাড়ে তিন ঘন্টার মধ্যে ফেইসবুক পেইজ খুলে দায় স্বীকার করে স্ট্যাটাস দেয়ার ঘটনায় গত মঙ্গলবার রাতে এ মামলা করা হয়েছে। নগরীর মতিহার থানার এসআই আবদুস সালাম মামলাটি দায়ের করেন। মামলার আসামিরা হলেন বগুড়ার একটি কলেজ শাখা ছাত্রশিবিরের সাবেক সভাপতি আব্দুর রহিম, বগুড়া শিবগঞ্জের জামায়াত কর্মী শরিফুল ইসলাম ও বগুড়া সদরের শিবির কর্মী রায়হানুল ইসলাম।
মতিহার থানার ওসি আলমগীর হোসেন জানান, ১৫ নভেম্বর বাসায় ফেরার পথে নগরীর চৌদ্দপাই এলাকায় দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে নিহত হন রাবি শিক্ষক অধ্যাপক শফিউল আলম। হত্যাকাণ্ডের ঘটনা ভিন্নখাতে নিতে ফেইসবুকে স্ট্যাটাসটি দেয়া হয়েছিল। তাই তাদের বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে মামলা করা হয়েছে। আসামিদের মধ্যে আব্দুর রহিম ঘটনার পর থেকেই পলাতক।
