বৃহস্পতিবার বিকেলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গাজীপুরের কালিয়াকৈরে লেগুনার চাপায় মৃদুল (৮) নামের এক শিশু মারা গেছে। নিহত মৃদুল নওগাঁর সাপাহার থানার চরমুডাঙ্গা এলাকার আবদুল্লাহর ছেলে। তার বাবা-মা কালিয়াকৈরের দোকানপাড় এলাকায় বাসা ভাড়া নিয়ে থাকেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, মহাসড়কের দোকানপাড় এলাকায় গতকাল বিকেল চারটার দিকে রাস্তা পার হওয়ার সময় গাজীপুরগামী যাত্রীবোঝাই লেগুনাটি শিশুকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়। পরে কোনাবাড়ী হাইওয়ে থানা- পুলিশ লাশটি উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করে।
কোনাবাড়ী হাইওয়ে থানার উপপরিদর্শক (এএসআই) জামাল হোসেন বলেন, লেগুনাটি আটক করা হয়েছে।
কোনাবাড়ী হাইওয়ে থানার উপপরিদর্শক (এএসআই) জামাল হোসেন বলেন, লেগুনাটি আটক করা হয়েছে।
