মাস্কাট থেকে বৃহস্পতিবার রাতে আসা বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজের টয়লেট থেকে ২৪টি সোনার বার উদ্ধার করা হয়েছে বলে শুল্ক গোয়েন্দারা জানিয়েছেন। উদ্ধার করা স্বর্ণের বারের ওজন প্রায় দুই কেজি ৮০০ গ্রাম।
শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের সহকারী পরিচালক সুশান্ত পাল বলেন, টয়লেটে পড়ে থাকা একটি লাগেজে টেপ মোড়ানো অবস্থায় এ সোনার বারগুলো পাওয়া যায়। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
