ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় দুই ব্যক্তি খুন হয়েছেন। এরা হলেন, পুরাকান্দলিয়া ইউনিয়নের সাবেক ইউপি সদস্য আহাম্মদ হোসেন (৪৫) ও একই উপজেলার হরিপুর ইউনিয়নের বাসিন্দা সুরুজ আলী (৭০)।
ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার রাতে সন্ত্রসীদের ছুরিকাঘাতে আহম্মদ হোসেন গুরুতর আহত হন। পরে তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসাপাতালে ভর্তি করানো হলে রাত একটার দিকে তিনি মারা যান। এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন মামলা হয়নি।
এদিকে শুক্রবার সকালে উপজেলার হরিপুরে কথাকাটির জের ধরে পতিপক্ষের লাঠির আঘাতে সুরুজ আলী (৭০) খুন হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গেছে। এ রিপোট লেখা পর্যন্ত কোন মামলা হয়নি।
