গোপালগঞ্জের কাশিয়ানীতে বিদ্যুতের তারে জড়িয়ে সোহেল শেখ (২১)নামে এক যুবক নিহত হয়েছে। গত বৃহস্পতিবার এ ঘটনা ঘটে। ছেলেকে বাঁচাতে মা আনজু বেগম (৫০) উদ্ধারে এগিয়ে এলে বিদ্যুতের শকে ছিটকে পড়ে তিনি আহত হয়েছেন।
জানা গেছে, গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার চর-পরানপুর গ্রামের সোহেল শেখ বিদ্যুৎ চালিত পাম্প দিয়ে ধানের জমিতে সেচ দিতে গেলে বিদ্যুতের তারে জড়িয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। এ সময় ছেলেকে বাঁচাতেমা আনজু বেগম এগিয়ে আসলে তিনিও ওই তারে শক খেয়ে ছিটকে পড়ে মারাত্মক আহত হন।
কাশিয়ানী থানার রামদিয়া পুলিশ তদন্তের আইসি রথিন্দ্রনাথ হাওলাদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
