জেলা প্রশাসক-জেলা ম্যাজিস্ট্রেট পর্যায়ে সীমান্ত সম্মেলন শুরু

আপডেট : ২৬ ডিসেম্বর ২০১৪, ১৫:০৯
 
 
ভারতের পশ্চিমবঙ্গের কৃষ্ণনগরে শুক্রবার দুপুরে বাংলাদেশ ও ভারতের মধ্যে জেলা প্রশাসক-জেলা ম্যাজিস্ট্রেট পর্যায়ে দুইদিনের যৌথ সীমান্ত সম্মেলন শুরু হয়েছে। রাজশাহী জেলা ম্যাজিস্ট্রেট মেজবাহ উদ্দিন চৌধুরীর নেতৃত্বে ছয় জেলার জেলা প্রশাসক, পুলিশ সুপার ও সংশ্লিষ্ট এলাকার বিজিবির পরিচালকসহ  ৩৯ সদস্যের প্রতিনিধিদল শুক্রবার বেলা ১১টায় চুয়াডাঙ্গার দর্শনা চেকপোস্ট হয়ে ভারতের গেদে সীমান্ত দিয়ে  রওনা দেন। 
প্রতিনিধিদলে জেলা প্রশাসক চুয়াডাঙ্গার মো.দেলোয়ার হোসাইন, কুষ্টিয়ার সৈয়দ বেলাল হোসেন, মেহেরপুরের মাহমুদ হাসান, ঝিনেইদহের শফিকুল ইসলাম ও চাপাইনবাবগঞ্জের জাহাঙ্গীর কবীর, পুলিশ সুপার চুয়াডাঙ্গার রশিদুল হাসান, ঝিনাইদহের আলতাফ হোসেন, কুষ্টিয়ার প্রলয় সিসিম, রাজশাহীর আলমগীর কবীর, চাপাইনবাবগঞ্জের বশির আহমেদ ও মেহেরপুরের হামিদুল আলম এবং বিজিবি’র চুয়াডাঙ্গা ৬ ব্যাটালিয়নের পরিচালক লে.কর্নেল এসএম মনিরুজ্জামান, রাজশাহীর ৩৭  ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল আনোয়ারুল আলম ও চাপাইনবাবগঞ্জের ৯ ব্যাটালিয়নের পরিচালক আবু জাফর শায়খ মো.বজলুল হক । এছাড়া, বেশ কয়েকজন অতিরিক্ত জেলা প্রশাসক ও ইউএনও সেখানে গিয়েছেন। 
প্রতিনিধি দলের প্রধান  রাজশাহীর জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন চৌধুরী জানান, দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ পরিবেশে দ্বিপাক্ষিক যোগাযোগ ও  খোলামনে আলোচনা হবে।