কুমিল্লা-সিলেট মহাসড়কের মুরাদনগর উপজেলার বাখরনগরে শুক্রবার বিকেলে ট্রাক্টর ও অটোরিক্সার মুখোমুখি সংর্ঘষে এক শিশুসহ দুজন নিহত চারজন আহত হয়েছে।
জানা যায়, কুমিল্লা সিলেট মহাসড়কে কোম্পানীগঞ্জগামী একটি ট্রাক্টর ও কসবাগামী একটি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিক্সার দুযাত্রী নিহত ও চারজন আহত হয়। ঘটনাস্থলে একজন ও হাসপাতালে নেয়ার পথে আরো একজন মারা যায়।
নিহতরা হলো, জেলার দেবিদ্বার উপজেলার জুলাশ গ্রামের আব্দুর রহমান (৪৫), বি-বাড়ীয়া জেলার কসবা উপজেলার হাকর গ্রামের আ. মান্নানের ছেলে সৌরভ (২)।
মিরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির এস আই মো. আবু জাহের জানান, দুর্ঘটনা কবলিত গাড়ি দুটিকে আটক করা হলেও চালক পালিয়ে যায়।
