শৈত্যপ্রবাহের কারণে বরিশালে জনজীবনে দুর্ভোগ নেমে এসেছে। শুক্রবার সারা দিনেও এখানে সূর্যের দেখা মেলেনি। সকাল থেকে ঘণ কুয়াশার সাথে পাল্লা দিয়ে শৈত্যপ্রবাহে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে।
নিম্ন-আয়ের লোকজন বিশেষত শ্রমজীবী মানুষ ও কৃষকরা প্রচণ্ড শীতে প্রতিদিনের মতো স্বাভাবিক কাজ করতে পারেনি। রাস্তাঘাটে লোকজনের উপস্থিত ছিল খুবই কম। শীতের কারণে গরম পোশাকের দোকানে ভিড় লক্ষ্য করা গেছে।
