চন্দনাইশে ৫ হাজার ইয়াবা উদ্ধার

আপডেট : ২৬ ডিসেম্বর ২০১৪, ২১:২১
 
চট্টগ্রামের চন্দনাইশ থানা পুলিশ লবণের সাথে পাচারের সময় ৫ হাজার ইয়াবা উদ্ধার করেছে। এসময় লবণ বোঝাই ট্রাকের চালক ও হেলপারকে গ্রেফতার করা হয়। শুক্রবার সন্ধ্যায় ট্রাকের লবণ খালাস করে কসটেপ মোড়ানো ২৫টি ইয়াবা ভর্তি পলিব্যাগ উদ্ধার করে।
ট্রাক চালক আবদুর রহমান (৩৫), হেলপার শহিদুল আমিনকে (১৭), গ্রেপ্তার করে।। এব্যাপারে চন্দনাইশ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। চন্দনাইশ থানার ওসি (তদন্ত) কামাল হোসেন ইয়াবা উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।