লালমনিরহাট-বুড়িমারী আঞ্চলিক মহাসড়কের কালীগঞ্জ উপজেলার কাশিরাম দরগারপাড় এলাকায় শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে একটি যাত্রীবাহী বাস পুকুরে পড়ে উল্টে যায়। এসময় বাসে থাকা যাত্রীদের মধ্যে কমপক্ষে ২৫ জন আহত হয়।
জানা গেছে, পাটগ্রাম থেকে ছেড়ে আসা দোয়েল এন্টার প্রাইজ নামের একটি বাস( রংপুর- জ-১১-০০-২৩) কালীগঞ্জ উপজেলার কাশিরাম দরগারপাড় এলাকায় চাকার নাট খুলে বাসটি পাশের একটি পুকুরে পড়ে যায়।
পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার কাজ চালায়। আহতরা হলেন, নিউটন (২৩),হাতীবান্ধা,ছালাম (৩৭) হাতীবান্ধা,বিদ্যাসাগর (২৫) দলগ্রাম.সাবিত্রী (৩০) শ্রীখাতা, পুতুল (২৫) শ্রীখাতা,আমেনা (৪৫) সুন্দ্রাহবী, মায়া (২৩) শ্রীখাতা,রাহেমা (৫০) দলগ্রাম,অতুল চন্দ্র (৫৪) দলগ্রাম।তাদেরকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেকো্র ভর্তি করা হয়েছে।
