বিএনপির কেন্দ্রীয় নেতা হাসান সরকারের বাসায় পুলিশের অভিযান

আপডেট : ২৭ ডিসেম্বর ২০১৪, ০০:০০

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি হাসানউদ্দিন সরকার এবং গাজীপুর জেলা শ্রমিকদলের সভাপতি সালাউদ্দিন সরকারের টঙ্গীর বাসায় শুক্রবার রাতে পুলিশ  অভিযান চালিয়েছে। তবে অভিযানের সময় তারা কেউ বাসায় ছিলেন না।

টঙ্গী থানার ওসি ইসমাইল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে ৮টার দিকে অভিযান চালানো হয়। এসময় সালাউদ্দিন সরকারের বাসা থেকে খালেদা জিয়ার সমাবেশের ব্যানার, পোষ্টার, লিফলেট ও কিছু লাঠিসোটা উদ্ধার করা হয়েছে। হাসান সরকারের বাসায় অভিযান চালিয়ে তার বাসা থেকে কিছু পাওয়া যায় নি।
তল্লাশির সময় হাসান উদ্দিন সরকার গাজীপুরের উদ্ভুত পরিস্থিতি নিয়ে ঢাকার গুলশানে দলীয় কার্যালয়ে জরুরি মিটিংয়ে ছিলেন বলে টঙ্গী থানা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুল আলম শুক্কুর জানিয়েছেন।