জেলার কুলাউড়ার টিলাগাঁওয়ের বৈদ্য শাসন গ্রামে উদার দিগন্ত সাহিত্য সংসদ এর আয়োজনে গতকাল (২৬ডিসেম্বর) রাতে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও গুণীজন সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে টিলাগাও ইউপি চেয়ারম্যান সৈয়দ মহি উদ্দিন হোসেনের সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক সালাম মাহমুদের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক এমপি ও ঠিকানা গ্রুপের চেয়ারম্যান এম এম শাহীন। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, বিশিষ্ট লেখক ও গবেষক সংবর্ধিত অতিথি সাদেক আহমদ, মৌলভীবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম উমেদ আলী, টিলাগাও এনজিও সংস্থ্যা ওয়াফ এর নির্বাহী পরিচালক মোঃ আব্দুল মালিক, মাসিক কাব্য কথার সাধারণ সম্পাদক পূথি সম্রাট জালাল খান ইউসুফি, কুলাউড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী আবু সাঈদ ফুয়াদ, কুলাউড়া উপজেলা বিআরডিবির সাবেক চেয়ারম্যান মুহিবুর রহমান,লংলা আধুনিক কলেজের প্রভাষক মাজহারুল ইসলাম, টিলাগাও ইউপি সদস্য সুলতান ্আহমদ, আব্দুল মালিক ফজলু, উদার সাহিত্য সংসদের সভাপতি মুজিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক আহাদ মাহমুদ, সদস্য খালেদ আহমদ,রক্তদান ফাউন্ডেশনের ওয়েছ আহমদ,এওয়ান ক্লাবের সভাপতি বিজয় দেবনাথ। এছাড়াও উপস্থিত ছিলেন,ইত্তেফাকের জেলা প্রতিনিধি ও জেলা পাবলিক লাইব্রেরীর সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মুহিব, মানব জমিনের স্টাফ রিপোর্টার মু. ইমাদ উদ দীন,মানব ঠিকানার সিনিয়র স্টাফ রিপোর্টার জসিম চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানে বিশিষ্ট লেখক, গবেষক সাদেক আহমদ ও বিশিষ্ট পূথি সম্রাট জালাল খান ইউসুফীকে উদার দিগন্ত সাহিত্য সংসদের পক্ষ থেকে সংবর্ধনা ও সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।
