টেকনাফে ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার

আপডেট : ২৭ ডিসেম্বর ২০১৪, ১১:১৫
 
 
 
কক্সবাজারের টেকনাফে নাফনদীর বেড়ি বাধঁ এলাকা থেকে দেড় কোটি টাকার মুল্যের ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার রাত সাড়ে ১০ টায় শাহপরীরদ্বীপের নাফনদীর পাচঁ নাম্বার সুইচ গেইট এলাকা থেকে ইয়াবার চালানটি উদ্ধার করে।
শাহপরীরদ্বীপ বিওপির নায়েক সুবেদার শামসুল আলম জানান, তার নেতৃত্বে বিজিবির সদস্যরা মিয়ানমার থেকে নাফনদী দিয়ে বাংলাদেশে ইয়াবা চালান অনুপ্রবেশের গোপন সংবাদের ভিত্তিতে শাহপরীরদ্বীপ নাফনদীর পাচঁ নাম্বার সুইচ গেইট এলাকায় অভিযান  পরিচালনা করে। এসময় বিজিবির উপস্থিতি টের পাচারকারীরা একটি পলিথিন মোড়ানো ব্যাগ পেলে পালিয়ে যায়। পরে ওই ব্যাগ থেকে ৫০ হাজার ইয়াবা উদ্ধার করে। তিনি আরও জানান, উদ্ধারকৃত ইয়াবার মূল্যে দেড় কোটি টাকা ।

৪২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আবু জার আল জাহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। ইয়াবাগুলো বিজিবির সদর ব্যাটালিয়নে জমা রাখা হয়েছে।