রুনির নৈপুণ্যে ম্যান ইউ’র জয়

আপডেট : ২৭ ডিসেম্বর ২০১৪, ১৩:০০
 
ওয়েন রুনির নৈপুণ্যে ইংলিশ প্রিমিয়ার লিগে সহজ জয় তুলে নিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। শুক্রবার নিজেদের মাঠ ওল্ড ট্রাফোডে নিউক্যাসেলকে ৩-১ গোলে হারায় দলটি।
শুরু থেকেই আক্রমণাত্মক হয়ে খেললেও খুব একটা সুবিধা করতে পারছিল না ম্যান ইউ। দুই গোলের ব্যর্থতার পর খেলার ২৩ মিনিটে দলকে লিড এনে দেন অধিনায়ক রুনি। হুয়ান মাতার লম্বা ক্রসে বল পেয়ে রুনিকে বল এগিয়ে দেন রাদামেল ফ্যালকাও। আর এই সুযোগকে কাজে লাগিয়ে প্রতিপক্ষের জালে বল জড়ান রুনি।
খেলার ৩৬ মিনিটে আরো একটি গোল করেন রুনি। হুয়ান মাতার দ্বিতীয় গোলটি করেন তিনি। এরপর প্রথমার্ধে আরো কোননো গোলের দেখা পাওয়া যায়নি। 
বিরতি থেকে ফিরেও আক্রমণাত্মক খেলতে থাকে ম্যানইউ। আর খেলার ৫৩ মিনিটে রুনি পাস থেকে দলের তৃতীয় গোল করেন রবিন ফন পার্সি।
খেলার নির্ধারিত সময়ের তিন মিনিট আগে সফরকারীদের হয়ে একমাত্র গোল করেন পাপিস সিসে।