জয়পুরহাটে পাইপগান ও শর্টগানের গুলি উদ্ধার

আপডেট : ২৭ ডিসেম্বর ২০১৪, ১৪:২৯
জয়পুরহাটের কালাই উপজেলার বেগুনগ্রাম থেকে একটি পাইপগান, শর্টগানের এক রাউন্ড গুলি ও একটি ধারালো ছুরি উদ্ধার করেছে (র‌্যাব) র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান।
র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের অধিনায়ক মেজর আব্দুর রহিম জানান, শনিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বেগুন গ্রামে জনৈক আফতাবের বাড়ীর পাশে রাস্তা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি পাইপগান, শর্টগানের এক রাউন্ড গুলি এবং একটি ধারালো ছুরি উদ্ধার করেছে।

উদ্ধারকৃত অস্ত্র ও গুলি কালাই থানায় হস্তান্তর করা হয়েছে।