ময়মনসিংহ-হালুয়াঘাট সড়কে ফুলপুর উপজেলার ধলী নামক স্থানে বাস ও সিএনজি চালিত অটো রিকশার মুখোমুখি সংঘর্ষে তিন জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিন জন। শনিবার এ হতাহতের ঘটনা ঘটে। নিহতরা হলো, সিএনজি চালক (৩০), শান্তু (২৫) ও আড়াই বছরের এক শিশু।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুর সোয়া একটার দিকে ধলী মসজিদের কাছে ময়মনসিংহগামী একটি বাস ও ফুলপুরগামী একটি সিএনজি আটো রিকশার মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ওই তিন জন নিহত হন ও শিশুসহ তিন জন আহত হন। আশঙ্কাজনক অবস্থায় রাবেয়া (৪০), বিউটি (২৫) ও এক শিশুকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসাপাতালে পাঠানো হয়ছে। হতাহতরা সিএনজি আটো রিকশার যাত্রী। স্থানীয় এলাকাবাসী বাসটি আটক করেছে।
