শ্রীলঙ্কার বিপক্ষে ক্রাইস্টচার্চ টেস্টের দ্বিতীয় দিন শেষেই জয় দেখছে নিউ জিল্যান্ড। ইনিংস পরাজয় এড়াতে সফরকারীদের প্রয়োজন আরও ২১৯ রান।
ম্যাককালামের ১৯৫ রানের ঝড়ো ইনিংসের সুবাদে প্রথম ইনিংসে ৪৪১ রান সংগ্রহ করে নিউ জিল্যান্ড। জবাবে ১৩৮ রানে অলআউট হয়ে যায় শ্রীলঙ্কা। ফলোঅনে পড়ে আবারও ব্যাট করতে নেমে কোনো উইকেট না হারিয়ে ৮৪ রান করে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে তারা।
শনিবার ৭ উইকেটে ৪২৯ রান নিয়ে খেলতে নামা স্বাগতিকরা আর ১২ রান যোগ করতে সক্ষম হয়। সুরঙ্গ লাকমল ও অ্যাঞ্জেলো ম্যাথিউস তিনটি করে উইকেট নেন।
জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই বিপর্যয়ের মুখে পড়ে শ্রীলঙ্কা। প্রথম ওভারেই উইকেট হারায় তারা। এর পরপরই ফিরে যান প্রথম সারির আরও দুই ব্যাটসম্যান। অধিনায়ক ম্যাথিউস ৫০ রান করলেও দলের স্কোরটাকে খুব বেশি দূর নিতে পারেননি তিনি। নিউ জিল্যান্ডের ট্রেন্ট বোল্ট ও নেইল ওয়াগনার তিনটি করে উইকেট নেন।
দ্বিতীয় ইনিংসে শুরুটা অবশ্য ভালোই করেছে শ্রীলঙ্কা। দিমুথ করুনারতেœ ৪৯ ও কৌশল সিলভা ৩৩ রানে ব্যাট করছেন।
