৯ ঘণ্টা পর ফেরি চলাচল শুরু

আপডেট : ২৭ ডিসেম্বর ২০১৪, ১৭:০০
 
ঘন কুয়াশার কারণে প্রায় ৯ ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া ফেরিঘাটে পুনরায় ফেরি চলাচল শুরু হয়েছে। এসময়ে লঞ্চসহ সকল যান্ত্রিক যান চলাচল বন্ধ ছিল।
বিআইডব্লিউটিসি পাটুরিয়া ঘাট সূত্র জানায়, ঘন কুয়াশার কারণে গত রাত আটটা থেকে রাত পৌনে চারটা পর্যন্ত নৌযান চলাচল বন্ধ হয়ে যায়। যাত্রী নিয়ে সাতটি ফেরি মাঝপদ্মায় আটকা পড়ে। এছাড়া পাটুরিয়া ঘাটে পাঁচটি এবং দৌলতদিয়া ঘাটে চারটি ফেরি যাত্রীবাহী বাস ও পণ্যবোঝাই ট্রাক নিয়ে আটকা পড়ে। ঘাটের উভয় পারে বিপুলসংখ্যক বাস ও ট্রাক পারাপারের অপেক্ষা ছিল।
বিআইডব্লিউটিসি পাটুরিয়া ঘাটের ব্যবস্থাপক বিদ্যুৎ কুমার সাহা জানান, কুয়াশা কেটে গেলে ভোর পৌনে পাঁচটা থেকে ফেরি চলাচল পুনরায় শুরু হয়।