গোপালগঞ্জে বাসের চাকায় পিষ্ট হয়ে স্মৃতি মন্ডল (১৭) নামে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। শনিবার দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার দীগনগর ব্রিজের পশ্চিম পাশে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত স্মৃতি মন্ডল গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার দিঘিরপাড় গ্রামের সাধন মন্ডলের মেয়ে। ফরিদপুর জেলার ভাঙ্গা উচ্চ বিদ্যালয় থেকে ২০১৫ সালের এসএসসি পরীক্ষায় তার অংশ গ্রহণ করার কথা ছিল।
মুকসুদপুর উপজেলার সিন্ধিয়াঘাট পুলিশ ফাঁড়ির এস.আই আব্দুস সালাম জানান, স্মৃতি ভাঙ্গায় প্রাইভেট পড়তে যওয়ার জন্য একটি লোকাল বাসে ( নং ঢাকা মেট্রো জ ১৪-০০৭৬৬) উঠার সময় ধাক্কা লেগে পড়ে যায়। পরে ওই বাসের পেছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনা স্থলেই নিহত হয়। পুলিশ লাশ উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
