কেমুসাস এর দ্বিবার্ষিক নির্বাচন চলাকালে ধারালো অস্ত্রসহ দুর্বৃত্তের হামলা

আপডেট : ২৭ ডিসেম্বর ২০১৪, ২৩:৪২

দেশের অন্যতম প্রাচীন সাহিত্য প্রতিষ্ঠান কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের ২০১৫-১৬ সেশনের কার্যকরী পরিষদের নির্বাচন চলাকালে দুর্বৃত্তদের হামলায় প্রার্থী সহ অন্তত ২০ জন আহত হয়েছেন। ১০ টি মটর সাইকেল রামদার কোপে ক্ষতি গ্রস্থ হয়েছে। এ সময় ককটেল বিষ্ফোরণ ও সন্ত্রাসীদের হুঙ্কারে  এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভোট কেন্দ্রে উপস্থিত অনেকেই আত্মরক্ষা জন্য বাথরুমে আশ্রয় নেন। সিলেটের সাবেক এমপি সৈয়দা জেবুন্নেছা হকও এ সময় ভোট দিতে কেন্দ্রে উপস্থিত ছিলেন। আতঙ্ক ছড়িয়ে পড়লে এলাকার দোকান পাট বন্ধ হয়ে যায়। দুর্বৃত্তরা দুটি ব্যালট বাক্স, ব্যালট পেপার ও বেশ কিছু মোবাইল ছিনিয়ে নেয়। তারা ব্যালট পেপার সহ কাগজ পত্র পুড়িয়ে ফেলে। উদ্ভুত পরিস্থিতিতে নির্বাচন কমিশন নির্বাচন স্থগিত করে দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌছুলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

সূত্র মতে সাহিত্য সংসদ কার্যালয়ে সকাল ১০টা থেকে ভোট গ্রহণ শুরু হয়। শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছিল। দুপুর আড়াইটার দিকে হঠাৎ ৫০-৬০ জনের একটি সশস্ত্র দুর্বৃত্ত দল ভোট কেন্দ্রে প্রবেশ করে হামলা চালায়। তারা সংসদের দরজা-জানালা ভেঙ্গে ফেলে। কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায়। রাতে সাহিত্যকেন্দ্রের পক্ষ থেকে থানায় অভিযোগ করা হয়েছে।
১৯৩৬ সালে প্রতিষ্ঠিত সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের নির্বাচনে এবার ভোটার সংখ্যা এক হাজার সাত। দুই বছর অন্তর সভাপতি, সহসভাপতি, সাধারণ সম্পাদক পদসহ ২৩ পদে নির্বাচন অনুষ্টিত হয়। এ নির্বাচনকে কেন্দ্র করে হামলার ঘটনা সিলেটের বিশিষ্টজনরা বিষ্ময় প্রকাশ করেছেন।