কুয়াশায় মাঝ পদ্মায় ১১ ফেরি আটকা, কনকণে শীতে অবর্ণনীয় দুভোর্গে হাজারো যাত্রী

আপডেট : ২৮ ডিসেম্বর ২০১৪, ০০:০৬

শিমুলিয়া-কাওড়াকান্দি ফেরি সার্ভিস ঘন কুয়শায় শনিবার রাত ১১ টা থেকে বন্ধ হয়ে গেছে। এতে মাঝ পদ্মায় আটকা পড়েছে ৩টি রোরো ফেরিসহ ১১ ফেরি। প্রায় দুই হাজার যাত্রী মাঝ পদ্মায় কনকনে শীতে এখন অববর্ণীয় দুভোর্গ পোহাচ্ছেন। এদিকে শিমুলিয়া ঘাটে ফেরি টাপুলি, ফরিদপুর, ঢাকা ও রামশ্রী এবং কাওরাকান্দি প্রান্তে লেন্টিং ও  কর্ণফুলী কুয়াশার কারণে ঘাটেই অবস্থান করছে। এদিকে ফেরি বন্ধ হয়ে যাওয়ায় দুইপাড়ে দুই শতাধিক যান পারপারের অপেক্ষায় রয়েছে। নাইট কোচসহ নানা যানবাহনের লাইন ক্রমেই দীর্ঘ হচ্ছে।

শিমুলিয়া ঘাটে কর্মরত বিআইডব্লিউটিসির ম্যানেজার জসিমউদ্দিন শিকদার রাত পৌনে ১২টায় জানান, কুয়াশা চাঁদর এমনভাবে ঢাকা পড়েছে- খুব কাছের বস্তুও দেখা যাচ্ছে না। নদীর মার্কিং পয়েন্ট ও বিকন বাতিগুলো না দেখতে পাওয়ায় দুর্ঘটনা এড়াতে ফেরি সার্ভিস বন্ধ রাখা হয়েছে রাত ১১টা থেকে। তাই দুই পারে যানজট বাড়ছে। টানা তিন দিনের ছুটির শেষের দিকে রবিবার অফিস করার জন্য অনেকেই রাজধানী ঢাকার দিকে ফিরছিলেন। এই ঘন কুয়াশায় যাত্রীদের ত্রাহি অবস্থা। আর পণ্যবাহী ট্রাকগুলো যথাসময়ে পার হতে না পারায় এই অঞ্চলের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়ছে। তিনি জানান, কুয়াশার চাদর ক্রমশ ভারি হচ্ছে। শুক্রবার বেলা সাড়ে ১০টা পর্যন্ত ৬ ঘন্টা দেশের গুরুত্বপূর্ণ এই  ফেরি সার্ভিস বন্ধ থাকলেও শনিবার সকালে তেমন কোন সমস্যা হয়নি। কিন্তু রাতের এই কুয়াশা রবিবার কখন কাটে সেই অপক্ষোয় সকলে।