কিবরিয়া হত্যা: হবিগঞ্জ পৌর মেয়রের জামিন নামঞ্জুর

আপডেট : ২৮ ডিসেম্বর ২০১৪, ১৩:৫১
 
সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামি হবিগঞ্জ পৌরসভার মেয়র ও বিএনপির সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া গউছের জামিন আবেদন নামঞ্জুর করেছে আদালত। রবিবার হবিগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রোকেয়া আক্তার এই আদেশ দেন।
এর আগে সকালে গউছ একই আদলতের আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন আবেদন নাকোচ করে আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।
এসময় বিএনপি শত শত নেতা-কর্মী আদালত প্রাঙ্গণে উপস্থিত ছিলেন।