সাভারের আশুলিয়ার ইউনিক বাস স্ট্যান্ডে ট্রাক উল্টে সালাউদ্দিন নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার ভোরে এই দুর্ঘটনা ঘটে। সালাউদ্দিনের বাড়ি নোয়াখালীর কোম্পানীগঞ্জের কবিরহাট এলাকায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে বাইপাইল থেকে বালুভর্তি একটি ট্রাক জামঘড়া যাওয়ার পথে ট্রাকটি উল্টে যায়। এসময় বিপরীত দিক থেকে সাইকেলে করে আসা সালাউদ্দিন ট্রাকটির নিচে চাপা পড়ে।
দুর্ঘটনার পর আশুলিয়া-আবদুল্লাহপুর সড়কে আধা ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। পরে পুলিশ খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায় ও ট্রাকটি আটক করে।
