সিলেটে ছাত্রলীগ নেতা জগৎজ্যোতি হত্যা মামলায় সিলেট মহানগর জামায়াতের আমির এহসানুল মাহবুব জুবায়েরসহ ৩ জামায়াত নেতার জামিন না মঞ্জুর হয়েছে। তাদেরকে পুলিশ জেলে পাঠিয়েছে।
রবিবার সিলেট মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট ১ম আদালতে জগৎজ্যোতি হত্যার বিচারাধীন মামলায় (জিআর-৭৬/২০১৩) হাজিরা দিতে গেলে বিচারক সাহেদুল করিম জামিন না মঞ্জুর করে তাদের কারাগারে প্রেরণের জন্য পুলিশকে নির্দেশ দেন।
এহসানুল মাহবুব ছাড়াও জামিন নামঞ্জুর হওয়া অন্য আসামিরা হলেন- জামায়াত নেতা আতিকুর রহমান ও আছিক আহমদ। সিলেট জেলা ও দায়রা জজ আদালতের সহকারী কমিশনার (এসি প্রসিকিউশন) আব্দুল আহাদ বলেন, ছাত্রলীগ নেতা জগৎজ্যোতি হত্যা ও পুলিশ অ্যাসাল্ট মামলায় সিলেট মহানগর জামায়াতের আমির এহসানুল মাহবুব জুবায়েরসহ আসামিরা উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন। রবিবার বিচারক তাদের জামিন না মঞ্জুর করেন।
