কোটচাঁদপুরে অবসরপ্রাপ্ত শিক্ষকে গুলি করে হত্যা

আপডেট : ২৮ ডিসেম্বর ২০১৪, ২১:৫৪
 
রবিবার রাতে ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার শেরখালী বাজারে  জনাব আলি (৬০ ) নামে অবসরপ্রাপ্ত এক স্কুল শিক্ষককে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। তার বাড়ি একই উপজেলার কুশনা গ্রামে। তিনি কুশনা ইউনিয়ন যুবলীগের সম্পাদক আব্দুল হান্নানের পিতা।
পুলিশ সুপার আলতাফ হোসেন জানান, তিনি রাত সাড়ে ৭টার দিকে শেরখালী বাজারে বসে চা খাচ্ছিলেন। এ সময় ২টি মোটর সাইকেলে চড়ে ৪-৫ জন সন্ত্রাসী এসে তাকে গুলি করে হত্যার পর পালিয়ে যায়। পুলিশ পরিত্যক্ত অবস্থায় ঘটনা স্থলের পাশ থেকে একটি মোটর সাইকেল উদ্ধার করেছে।