রোববার রাতে ঝিনাইদহের কোটচাঁদপুরে জোনাব আলী নামে এক অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষকের মাথায় অস্ত্র ঠেকিয়ে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। নিহত শিক্ষকের নাম বাড়ি উপজেলার কুশনা গ্রামে। তিনি বহরমপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। এ ছাড়া তিনি স্থানীয় আওয়ামী লীগের একজন সক্রিয় কর্মী ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, জোনাব আলী রাত আটটার দিকে কোটচাঁদপুরের শেরখালী বাজারে একটি চায়ের দোকানে চা খাচ্ছিলেন। সেখানে দুটি মোটর সাইকেলে ৪/৫ জন সন্ত্রাসী এসে জোনাব আলীকে ধরে তার মাথায় অস্ত্র ঠেকিয়ে গুলি করে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জোনাব আলীর লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে।
