দুই মাথা নিয়ে শিশুর জন্ম, দেড় ঘণ্টা পর মৃত্যু

আপডেট : ২৯ ডিসেম্বর ২০১৪, ০০:৫০

রোববার  রাত সাড়ে ৯টার দিকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে শাবানা বেগম (২৫) নামের এক নারীর পেটে অস্ত্রোপচারের মাধ্যমে দুই মাথা, দুই হাত ও তিন  পা বিশিষ্ট একটি শিশু জন্ম নেয়। কিন্তু জন্ম নেয়ার দেড় ঘণ্টার মধ্যেই মারা যায় শিশুটি।

হাসপাতালের স্টাফ নার্স শাহিনুর নাহার সাংবাদিকদের জানান, “শিশুটি জন্ম নেয়ার পর রাত ৯টা ৫৫মিনিটে শিশু ওয়ার্ডে ভর্তি করা হয়। তাকে দেখতে হাসপাতালে মানুষ ভিড় করতে শুরু করে। তবে রাত ১১টার দিকে সে মারা যায়।”

শিশুটির মা শাবানা বেগম চৌগাছার পুড়াহুদা গ্রামের মনিরুল ইসলামের স্ত্রী।