নীলফামারীর ডোমার সদর ইউনিয়ন পরিষদের শূন্য আসনের নবনির্বাচিত চেয়ারম্যান হাফিজুল ইসলাম হাফিজ ও বামুনিয়া ইউনিয়নের (৭,৮,৯) নং সংরক্ষিত মহিলা আসনের সদস্য মোছাঃ পারবিন বেগম শপথ গ্রহণ করেছেন।
রবিবার সন্ধ্যায় উপজেলা পরিষদ মিলনায়তনে ইউপি চেয়ারম্যান হাফিজুল ইসলাম হাফিজকে নীলফামারী জেলা প্রশাসক মো জাকির হোসেন শপথ বাক্য পাঠ করান এবং মহিলা সদস্য মোছাঃ পারবিন বেগমকে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শফিউর রহমান শপথ বাক্য পাঠ করান। এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বসুনিয়া, উপজেলা নির্বাচন অফিসার ও রির্টানিং অফিসার মোঃ সেকেন্দার আলী, আওয়ামী লীগের সভাপতি প্রভাষক খায়রুল আলম বাবুলসহ সরকারী কর্মকর্তা ও স্থানীয় গন্যমান্যা ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ডোমার সদর ইউনিয়নের চেয়ারম্যান মতিউর রহমান বাবুর মৃত্যু ও বামুনিয়া ইউনিয়নের মহিলা সদস্য সন্ধ্যা রানী রায়ের স্বেচ্ছায় পদত্যাগ করায় আসন দু’টি শুণ্য হয়। এরফলে গত ১৮ নভেম্বর ২০১৪ইং তারিখে এ দুটি নির্বাচন সম্পূর্ণ হয়।
