শ্রীলঙ্কার বিপক্ষে নিউজিল্যান্ডের জয়

আপডেট : ২৯ ডিসেম্বর ২০১৪, ১২:২৯



দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে একদিন হাতে বাকি থাকতেই শ্রীলঙ্কার বিপক্ষে ৮ উইকেটে জয় পেয়েছে নিউজিল্যান্ড। সোমবার ক্রিস্টচার্চে আগের দিনের ৫ উইকেটে ২৯৩ রান নিয়ে ব্যাট ব্যাট করতে নামে সফরকারী শ্রীলঙ্কা। অ্যাঞ্জলা মাথুস ৬৬ রানে আউট হলে দ্রুত শেষ হয় লংকানদের ইনিংস।
প্রথম ইনিংসে কিউইদের করা ৪৪১ রানের জবাবে মাত্র ১৩৮ রানে  লংকানদের ইনিংস শেষ হলে, ফলো অনে পড়ে তারা।
এরপর থারিন্ডু কুশল ১২ ও প্রাসান্না জয়াবর্ধনে ২৩ রানে আউট হলে দ্বিতীয় ইনিংসে ৪০৭ রান করতে সক্ষম হয় লংকানরা। এছাড়া ৪৫ রানে অপরাজিত থাকেন এরাঙ্গা।
তবে পরাজয় এড়াতে পারেনি তারা। কিউইদের হয়ে ৪টি করে উইকেট নেন বোল্ট ও টিম সাউদি। নিজেদের দ্বিতীয় ইনিংসে ২ উইকেটে ১০৭ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড।