সিরাজগঞ্জে যুবদল নেতা গ্রেফতার

আপডেট : ২৯ ডিসেম্বর ২০১৪, ১২:৩১
 
সিরাজগঞ্জে জেলা যুবদলের সাধারণ সম্পাদক মির্জা আব্দুল জব্বার বাবুকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার সকালে পৌর এলাকার হোসেনপুর মহল্লা থেকে তাকে গ্রেফতার করা হয়। 
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, মির্জা আব্দুল জব্বার বাবু সরকারি কাজে বাধাদান ও সরকার বিরোধী আন্দোলনে নাশকতাসহ বিভিন্ন মামলার এজাহারভুক্ত আসামি।