আশুলিয়া সড়ক দুর্ঘটনায় নিহত ২

আপডেট : ২৯ ডিসেম্বর ২০১৪, ১২:৪৯
 
সাভারের আশুলিয়ার মরাগাঙ্গ এলাকায় বাস-লেগুনার সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। সোমবার সকাল সাড়ে আটটার দিকে এই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বাইপাল থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস আবদুল্লাহপুর যাচ্ছিল। এসময় একটি লেগুনা বিপরীত দিকে যাওয়ার সময় মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই  একজন মারা যায়। হাসপাতালে নেয়ার পথে আরেকজনের মৃত্যু হয়।