ইংলিশ প্রিমিয়ার লিগে আরো একটি জয় তুলে নিল আর্সেনাল। রবিবার রাতে ওয়েস্ট হ্যাম ইউনাইটেডকে ২-১ হারায় দলটি।
ম্যাচ শুরুর প্রথম থেকেই আক্রমণাত্মক খেললেও প্রথম গোলের দেখা পেতে সময় লেগেছে ৪১ মিনিটি। ডি বক্সের মধ্যে নিউ জিল্যান্ডের ডিফেন্ডার উইন্সটন রেইড আর্সেনালের সান্তি কাসোরলাকে ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। তা থেকে নিজেই গোল করে দলকে এগিয়ে দেন স্পেনের এই মিডফিল্ডার।
৪৪তম মিনিটে মিডফিল্ডার অ্যালেক্স অক্সলেইড-চেম্বারলেইনের আড়াআড়ি পাসে গোললাইনের খুব কাছ থেকে বল পেয়ে ব্যবধান দ্বিগুণ করেন আর্সেনালের ড্যানি ওয়েলবেক।
দ্বিতীয়ার্ধের শুরু থেকে গোলের জন্য প্রচেষ্টা চালায় ওয়েস্ট হ্যাম। শেষ পর্যন্ত খেলার ৫৪তম মিনিটে ডিফেন্ডার জেমস টমকিন্সের ক্রসে হেড করে ব্যবধান ওয়েস্ট হ্যামের সেকু কুইয়াত।
দ্বিতীয়ার্ধে গোলের দেখা না পেলেও শেষ পর্যন্ত হাসিমুখেই মাঠ ছেড়েছে আর্সেনাল।
