দেবহাটা সীমান্তে ভারতীয় পণ্যসহ দুই চোরাকারবারী আটক

আপডেট : ২৯ ডিসেম্বর ২০১৪, ১৪:৩৯
সাতক্ষীরার দেবহাটা সীমান্তে দুই লক্ষাধিক টাকার ভারতীয় পণ্যসহ দুই চোরাকারবারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে জেলার দেবহাটা উপজেলার ভাতশালা সীমান্তের ধোপাডাঙ্গা নামক স্থান থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন, জেলার কালিগঞ্জের রজব আলী সরদার (৪০) ও দেবহাটার মনিরুল ইসলাম মোল্লা (২৮)।
বিজিবি জানায়, দেবহাটা উপজেলার ভাতশালা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে বিপুল পরিমাণ বিভিন্ন প্রকার মালামাল আনা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। পরে সেখান থেকে ভারতীয় বিছানার চাদর, প্রসাধনী সামগ্রী, প্যাকেট গুড়ো দুধ, মোটরসাইকেলসহ প্রায় দুই লক্ষাধিক টাকার মালামালসহ ওই দুই চোরাকারবারীকে আটক করা হয়।
বিজিবির ৩৪ নীলডুমুর ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক মেজর কাজী আহাদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।