মুরাদনগরে আওয়ামী লীগের হরতাল বিরোধী মিছিল

আপডেট : ২৯ ডিসেম্বর ২০১৪, ১৫:০৮
সারাদেশ ব্যাপী ২০ দলীয় জোটের ডাকা হরতালের প্রতিবাদে সোমবার সকাল সাড়ে ১০ টায় হরতাল বিরোধী মিছিল করেছে মুরাদনগর উপজেলা আওয়ামী লীগ।
উপজেলা দলীয় কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।
হরতাল বিরোধী মিছিলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মুরাদনগর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ আব্দুল আউয়াল, সাংগঠনিক সম্পাদক মাসুকুল ইসলাম মাসুক, যুবলীগ নেতা বশির আহম্মেদ, নূরুদ্দিন সরকার রিপন, উত্তর জেলা ছাত্রলীগ সহ-সভাপতি আলামিন সরকার, সদর ইউপি আওয়ামী লীগ সহসভাপতি সামসুজ্জামান, মৎসজীবী লীগ আহ্বায়ক মো. হাসিফ, সেচ্ছাসেবকলীগ আহ্বায়ক আব্দুর রহিম প্রমুখ।