ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

আপডেট : ২৯ ডিসেম্বর ২০১৪, ১৫:৩৯
ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের ইসলামপুর কলেজ গেট এলাকা থেকে সোমবার সকালে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
জানা গেছে, ভোরে অজ্ঞাত (৪০) ওই ব্যক্তির ক্ষত-বিক্ষত লাশ মহাসড়কে পড়ে থাকতে দেখে এলাকাবাসী। পরে খবর পেয়ে উপজেলার ইসলামপুর ফাঁড়ি পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠায়।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রব জানান, সকালের কোন এক সময় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত ওই ব্যক্তি নিহত হয়েছেন।