সাঁথিয়ায় ট্রাক-নছিমন সংঘর্ষে নিহত ৪

আপডেট : ২৯ ডিসেম্বর ২০১৪, ১৬:০৬
পাবনার-নগরবাড়ী মহাসড়কের সোলাবাড়ীয়া নামক স্থানে সোমবার পাবনাগামী ট্রাক ও নগরবাড়ীগামী নছিমনের মুখোমুখি সংঘর্ষ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো পাঁচ জন।
জানা গেছে, ভোর সাড়ে পাঁচটার দিকে পাবনাগামী ট্রাক ও নগরবাড়ীগামী একটি নছিমনের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নছিমনে থাকা দুই যাত্রী নিহত হন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরো দুই যাত্রীর মৃত্যু হয়। এ ঘটনায় কমপক্ষে পাঁচ যাত্রী আহত হন। আহতদের পাবনা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। নিহতরা হলেন, সাঁথিয়ার উত্তর সোলাবাড়ীয়া গ্রামের হেলাল উদ্দিন (৫০), রমজান (৩০), মোফাজ্জ্ল হোসেন (৫০) ও গোসাইপাড়া গ্রামের অমর আলীর ছেলে ঈসরাইল (২৩)। নিহতরা সুজানগরের চিনাখড়া গ্রামে দিন মুজুরের কাজ করতে আসছিলেন।