খুলনায় ৪৮ ঘণ্টার পরিবহন ধর্মঘট

আপডেট : ২৯ ডিসেম্বর ২০১৪, ১৬:৩৪
 
চার দফা দাবিতে খুলনা বিভাগের ১০ জেলায় বুধবার সকাল থেকে শুক্রবার সকাল পর্যন্ত ৪৮ ঘণ্টা পরিবহন ধর্মঘট ডেকেছে বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশনের খুলনা আঞ্চলিক কমিটি। সোমবার এই পরিবহন ধর্মঘটের ডাক দেয়া হয়।
পরিবহন শ্রমিক ফেডারেশনের খুলনা আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক আব্দুর রহিম বকশ দুদু জানান, তাদের চার দফা দাবি গুলো হচ্ছে, গাড়ি চালকদের সকল ড্রাইভিং লাইসেন্স নির্ধারিক ফি নিয়ে নবায়ন, দুর্ঘটনায় নিহতের ঘটনায় সংশ্লিষ্ট গাড়ির চালকের সাজার মেয়াদ তিন বছর থেকে সাত বছরে বৃদ্ধির আইন বাতিল, সড়কে পুলিশের চাঁদাবাজি ও মিথ্যা মামলা দায়ের বন্ধ এবং দৌলতদিয়া ফেরি ঘাটে চাঁদাবাজি ও চালক হয়রানি বন্ধ ও মানিকগঞ্জে ওজন পরিমাপের নামে ট্রাক প্রতি এক হাজার টাকা আদায় বন্ধ করতে হবে।
তিনি আরো জানান, ধর্মঘটকালে বাস, ট্রাক, মিনিবাস, হিউম্যান হলারসহ সকল যানবাহন বন্ধ থাকবে। তাদের প্রতি পরিবহন মালিক সংগঠনগুলো সমর্থন জানিয়েছে।