ব্রাক্ষণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা শহরের পূর্ব বাজার এলাকায় নির্মাণাধীন একটি ভবনের ৬তলা থেকে পড়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহতের নাম বোরহান উদ্দিন (২২)। তিনি কিশোরগঞ্জের হোসেনপুরের উপজেলার উত্তর পানাম গ্রামের খুরশেদুল ইসলামের ছেলে। সোমবার সকালে নিহতের লাশ উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠিয়েছে।
নিহতের বাবা খুরশেদুল ইসলাম জানান, রবিবার রাতে আশুগঞ্জ পূর্ববাজারের মুজিবুর রহমান সিকদারের ১১তলা ভবনের ৬তলায় লিফটের পাশে বার্নিশের কাজ করছিল বোরহান উদ্দিন। এ সময় হঠাৎ করে তিনি লিফটের নিচে পড়ে যায়। তাৎক্ষণিক স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করে। আশুগঞ্জ থানার ভারপ্রার্প্ত কর্মকর্তা আবু জাফর জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
