আগামী দুই/তিন সপ্তাহের মধ্যেই তামিম ইকবাল ক্রিকেটে ফিরতে পারবেন বলে জানিয়েছেন অস্ট্রেলিয়ার অর্থোপেডিক সার্জন ডেভিড ইয়াং। সোমবার মেলবোর্নে তামিমের অর্থোসকপিক পরীক্ষা ও বাম হাঁটুতে সার্জারি সম্পন্ন করার পর তিনি এই তথ্য জানান।
এর আগে তামিমের বিশ্বকাপ খেলা নিয়ে সংশয় দেখা দেয়। এ বিষয়ে বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান নির্বাচক ফারুক আহমেদ বলেছেন, ‘তামিমকে বিশ্বকাপের ১৫ সদস্যের দলে অবশ্যই রাখা হবে।’
১ ডিসেম্বর শেষ হওয়া জিম্বাবুয়ে সিরিজেই প্রথম বাঁ উরুতে ব্যথা অনুভব করেন তামিম। পরে কিছু পরীক্ষায়ও তামিম হাঁটুতে ব্যথা অনুভব করায় চোট নিয়ে দেখা দেয় নতুন শঙ্কা।
